তত্ত্বাবধায়ক ও খালেদার জামিনে গদি উল্টার ভয়ে সরকার: ফখরুল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪০ পিএম

সরকার ভয়ে খালেদা জিয়ার জামিন দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার মনে করে খালেদা জিয়া জামিনে বের হলে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো হাজার হাজার, লাখ লাখ মানুষ বের হয়ে আসবে, সরকারের গদি উল্টে যাবে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জীবনেও ক্ষমতায় আসতে পারবেনা। তাই তারা বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। আমাদের কথাও পরিষ্কার, তত্ত্ববধায়ক সরকার হতে হবে, তা না হলে কোনো নির্বাচন হবে না।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। নির্বাচনের সময় যদি দলীয় সরকার থাকে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না।

ফখরুল বলেন, নির্বাচন যদি হতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। অন্যথায় কোনো নির্বাচন এই বাংলাদেশের মাটিতে হবে না, নির্বাচন হতে দেয়া হবে না। 

তিনি বলেন, এই সরকার আদালতকে কুক্ষিগত করেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রেখে জামিন দেয়া হচ্ছে না। অথচ যারা ব্যাংক ডাকাতি, মানুষ খুন করছে তাদের সঙ্গে সঙ্গে জামিন দেয়া হচ্ছে। 

আরও পড়ুন: আওয়ামী লীগের কোমর ভাঙবে না: কাদের

স্মরণ সভায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান প্যারার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মরহুম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, সহ সাংগঠনিক বেনজির আহমেদ টিটু, হুমায়ুন কবির খান, রফিকুল ইসলাম, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান, ওমর ফারুক প্রমুখ। 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মরহুম হান্নান শাহ’র আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত করেন।


একাত্তর/এসি

সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষ থেকে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানানো হলেও,...
সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহাল রেখে ‘বিতর্কিত’ পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিলের দাবি জানিয়েছেন আপিলকারীর আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর