পঞ্চদশ সংশোধনী: ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:০২ এএম

সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলো, তা বহাল রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান চূড়ান্তভাবে বহাল রইলো।

আদালত সূত্রে জানা যায়, পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আলাদা তিনটি আপিল করা হয়েছিলো। এর একটি করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন। বাকি দুটি আপিল করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার আপিল বিভাগ সবগুলো আপিলই খারিজ করে দেন।

টানা তিন দিনের শুনানি শেষে বুধবার আদালত রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলো। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও জামায়াতে ইসলামীর আইনজীবী সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বিধানগুলো অবৈধ ঘোষণা করে, বাকি নীতিনির্ধারণী বিষয়গুলো পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আর্জি জানান। অন্যদিকে, আপিলকারী সুজন সম্পাদকের আইনজীবী কয়েকটি ধারা (যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল) ছাড়া পুরো পঞ্চদশ সংশোধনীই বাতিলের আবেদন জানিয়েছিলেন।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, গণভোটের বিধান বাতিলসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে এই সংশোধনীর কয়েকটি ধারাকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেন। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত সেই রায়ই বহাল রাখলো।

একাত্তর/এসি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে...
সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর