বিএনপি লাশের রাজনীতি করে না: নজরুল ইসলাম

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৮:০৮ পিএম

বিএনপি লাশ ফেলার রাজনীতি করে না, বরং ক্ষমতাসীনরা বিএনপির কর্মীদের গুম-খুন করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষে তিনি একথা জানান। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নজরুল ইসলাম বলেন, লাশ যদি আন্দোলনের হাতিয়ার হয় তাহলে বিএনপির প্রায় হাজার খানেক মানুষকে গুম করা হয়েছে, হাজার মানুষকে গুম করা হয়েছে। সাম্প্রতিক এই আন্দোলনে গত কয়েক মাসে আমাদের পাঁচ জন সহকর্মীকে হত্যা করা হয়েছে। লাশের কি অভাব আছে?

কিন্তু আমরা লাশ নিয়ে রাজনীতি করি না। বরঞ্চ জনগণের দাবি আদায়ের জন্য লাশ হওয়ার প্রস্তুতি নিয়ে আমরা আন্দোলন করি। তারা যেসব কথা বলে, তাদের আর সঠিক বা ভালো কথা বলার মুখও নাই, তাদের সামার্থ্যও নাই যোগ করেন বিএনপির এই নেতা।

তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে ভুলে যেতে হবে- ওবায়দুল কাদেরের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আমরা ভুলে গেলে ওনাদের সুবিধা হয়। কিন্তু তাদের মনে রাখা উচিত যে, তাদের সুবিধার জন্য রাজনীতি করি না। আমরা জনগণের সুবিধার জন্য রাজনীতি করি। আর দেশের মানুষের সুবিধা হবে দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে।

আরও পড়ুন: বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়: ওবায়দুল কাদের

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার বিকেল ৪টায় ন্যাপ ভাসানী এবং বিকেল পাঁচটায় পিপলস লীগের নেতাদের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি


সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর