সরকার রিজার্ভের টাকা দিয়ে ফুর্তি করছে: জিএম কাদের

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১০:৩২ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের সাধারণ মানুষ জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করে যাচ্ছেন। আর সরকারি দলের নেতারা লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিগত কোনো সরকার রিজার্ভের টাকায় হাত না দিলেও বর্তমান সরকার রিজার্ভের টাকা ব্যয় করে ফুর্তি করছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুরে স্থানীয় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সরকারি দলের নেতাদের লুটপাটের কারণে দেশের মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে। অর্থের অভাবে দেশের কলকারখানা বন্ধ হয়ে কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। রিভার্জ কমলেও সরকারি দলের ওয়ার্ড পর্যায়ের নেতারা কোটিপতি এবং জেলার নেতারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন।

আরও পড়ুন: জনগণ সঙ্গে থাকলে আর কিছুই লাগে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।


একাত্তর/এসি


দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর