কল্যাণ পার্টির সভায় ফখরুল

হাজার টাকার জন্য কৃষক জেলে, হাজার কোটির বিরুদ্ধে কী ব্যবস্থা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৫:৫৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তাতে আবারও আশার আলো দেখছে বাংলাদেশের মানুষ। তিনি বলেন, এবারের মুক্তির মধ্যে দিয়ে দ্বিতীয় বার মুক্ত হবে এদেশের মানুষ। 

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে কল্যাণ পার্টির ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, ২৫ হাজার টাকা লোনের জন্য কৃষককে জেলে নেয়া হয়। আর ২৫ হাজার কোটি টাকা নিয়ে ফেরত না দেয়া ব্যক্তিদের জন্য কোনো ব্যবস্থা নেয়া হয় না।

তিনি দাবি করেন, ৫০ বছরেও ক্ষমতা হস্তান্তর করার একটা সুষ্ঠু প্রক্রিয়া গ্রহণ করা যায় নি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তার সৃষ্টির পরের যে চরিত্র তা তারা হাটিয়ে ফেলেছে। তারা এখন আমলা নির্ভর হয়ে গেছে।

ফখরুল দাবি করেন, আন্দোলন দমন করার জন্য আওয়ামী লীগ জঙ্গি ও আগুন সন্ত্রাস এই দুটি অস্ত্র ব্যবহার করে। বিএনপির আন্দোলন দমন করার জন্য এই পুরনো অস্ত্র অনেক আগে থেকেই তারা ব্যবহার করে আসছে।

বিএনপির আন্দোলন এখন জনগণের আন্দোলনে পরিনত হয়েছে দাবি করে তিনি বলেন, যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। 

আরও পড়ুন: সোহরাওয়ার্দীর বিকল্প চেয়ে বিএনপির নতুন আবদার

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ের মতো সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই দানব সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে। বিচার বিভাগ, গণমাধ্যমের ওপর আবার নতুন করে চাপ দেয়া শুরু করেছে।

তার অভিযোগ, বিচারকরা এখন আর মামলার শুনানিতে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সময় দিতে চাচ্ছেন না।


একাত্তর/এসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর