বিএনপি চাইলে কালশী মাঠে সমাবেশ করতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১০:০৫ পিএম

কোনোভাবেই নয়াপল্টনের সড়কে সমাবেশের অনুমতি দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিকল্প হিসেবে কালশী মাঠে চাইলে বিএনপি সমাবেশ করতে পারবে।  

তিনি বলেছেন, বিএনপি যতই নাশকতার চেষ্টা করুক, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বি‌কে‌লে রাজারবাগ পু‌লিশ হাসপাতা‌লে পল্ট‌নে বিএন‌পি নেতাকর্মী‌দের সা‌থে সংঘর্ষের ঘটনায় আহত পু‌লিশ সদস্যদের দেখ‌তে এসে তি‌নি এসব কথা ব‌লেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় মন্ত্রী ব‌লেন, বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যে পরিমাণ খাবারের মজুদ পাওয়া গিয়েছে তাতে এটি স্পষ্ট, তারা এখানে দীর্ঘসময় অবস্থানের পরিকল্পনা করছিল। ‌বিএন‌পির পা‌র্টি অফিসে পু‌লিশ হামলা ক‌রে‌ছে বিএনপির এমন দা‌বি অ‌স্বীকার ক‌রে‌ন স্বরাষ্ট্রমন্ত্রী। 

নয়া পল্টনে সহিংসতার জন্য বিএনপিকেই দায়ী করে তিনি বলেছেন, সেখানে ‘বাধ্য হয়েই’ বুলেট ছুড়তে হয়েছে পুলিশকে।

আরও পড়ুন: ১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ : ফখরুল

মন্ত্রী জানান, পুলিশ ও বিএনপির সংঘর্ষে এ পর্যন্ত মোট ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে ও একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়, তাহলে এখনও আমাদের কোনও আপত্তি নেই। আমরা মনে করি বিএনপির মাথায় শুভবুদ্ধির উদয় হোক। তারা নিজেদের একগুঁয়েমি ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসুক না হয় কালশী যাক।’ 


একাত্তর/এসজে


এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর