১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ

কমলাপুর স্টেডিয়াম চায় বিএনপি, পুলিশের প্রস্তাব বাঙলা কলেজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১০:৫০ পিএম

অবশেষে নয়াপল্টনে সমাবেশের অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। বিএনপি সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়ামের কথা প্রস্তাব করেছে। আর ডিএমপি বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তারা (বিএনপি) তাদের প্রস্তাব দিয়েছে, আমরা আমাদেরটা দিয়েছি। আলোচনা চলছে এবং সিদ্ধান্ত হলেই গণমাধ্যমকে জানাবেন বলে জানান তিনি।

আলোচনা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের জানান, তারা দুই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় দলীয় কার্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, সমাবেশের ভেন্যুর বিষয়ে আরামবাগের কথা বললে পুলিশ রাজি হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের কথায়ও রাজি হয়নি তারা। অবশেষে ফকিরাপুল স্টেডিয়ামের কথাও বলেছেন বলে জানান তিনি। 

পুলিশ মিরপুরের সরকারি বাঙলা কলেজ মাঠ প্রস্তাব করেছে জানিয়ে তিনি জানান, তারা সেখানে গিয়ে পরিদর্শন করে তারপর সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: নয়াপল্টনের ঘটনায় সমবেদনা জানিয়ে তদন্তের আহবান যুক্তরাষ্ট্রের

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।


একাত্তর/জো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ তাকে খুঁজছে। পাশাপাশি...
শনিবার রাজধানীর কাকরাইল এলাকার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইসহ আশপাশের এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন...
বিজয় দিবসে শোভাযাত্রা করতে ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়েছে বিএনপি।
২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের মোট ৯টি অস্ত্র ছিনতাই হয়েছিলো। এর মধ্যে পাঁচটি উদ্ধার করা গেলেও চারটি অস্ত্র ও গুলি তিন সপ্তাহেও উদ্ধার করা যায়নি। খোয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর