নৌকার মনোনয়নপত্র কিনলেন মাহিয়া মাহি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৪:৪৫ পিএম

চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

তিনি শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে মাহি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কিছু দিন আগে এই নায়িকা ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলামের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসন শূন্য হয়। 

এখানে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসন থেকে নির্বাচন করতে চান মাহি।


একাত্তর/এআর

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটির প্রতিনিধি দল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর এসব আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা সোমবার (২৯...
প্রতীক হিসেবে নৌকা বাদ দিয়ে শাপলা তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতাদের স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের হওয়ার সুযোগ দিয়েছিলো আওয়ামী লীগ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে অনেকেরই নৌকা ডুবিয়েছে স্বতন্ত্ররা। শেষ খবর পাওয়া...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর