বিএনপির গণমিছিলের প্রস্তুতি সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৮:২৯ পিএম

জাতীয়তাবাদী দল বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিল সফল করতে দলটির পক্ষ থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) ইতোমধ্যেই নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

এছাড়া বিএনপির গণমিছিল ঘিরে যাতে কোনও ধরনের নাশকতা না হতে পারে সেজন্য সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নয়াপল্টনের আশপাশ এলাকা ঘুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ফকিরাপুল মোড়ে দুটি জলকামান, দুটি সাঁজোয়া যান, দুটি প্রিজন ভ্যানসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে আছে। 

এছাড়া কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে জলকামানসহ অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে বিএনপি'র গণমিছিল বেলা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে দশটার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয় সামনে অবস্থান করেছে নেতাকর্মীরা।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাইয়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপি'র গণমিছিল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি আছে। এছাড়া তাদেরকে নির্দিষ্ট সড়ক নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা এই রুটেই গণমিছিল করবেন বলে আশা করি।

ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি গণমিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনও চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি'র গণসমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে অসংখ্য গোয়েন্দা কাজ করছে।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর