যুক্তরাষ্ট্রকে নিজ দেশে তাকাতে বললেন কাদের

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৫:২১ পিএম

অন্য কোনো দেশের সমালোচনা করার আগে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে নিজ দেশের দিকে তাকাতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি, কোন কোন দেশে গণতন্ত্র ত্রুটিমুক্ত সেটিও যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে বংশালের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের ইউনিটে এই সম্মেলন হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত? আমরাও পারফেক্ট নই। আমাদের এখানেও সম্পূর্ণ ক্রটিমুক্ত আমরা বলবো না। যারা বাংলাদেশ সম্পর্কে গণতন্ত্র নিয়ে অভিযোগ করেছেন, তাদের দেশেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেয়ার আগে নিজের ঘরের চিত্রটা বলুন।

তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উদ্দেশে বলতে চাই, অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজের ঘরের চিত্রটা বলুন। আজও ডোনাল ট্রাম্প তার পরাজয় মেনে নেননি। বিচারবহির্ভূত হত্যার কথা বলেন, আপনাদের দেশেও গান অ্যাটাক হয়। অন্যের সমালোচনা করার আগে নিজেদের চেহারা দেখুন।

বিএনপির আন্দোলনের গাড়ি খাদে পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির পদযাত্রা মানেই পতন যাত্রা। বিএনপির আন্দোলন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে। এ গাড়ি আর উঠবে না। এখন তারা ষড়যন্ত্র করছে। তাদের আন্দোলন এখন নাশকতা। বিএনপির আন্দোলন এখন আর জমছে না। 

সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।


একাত্তর/এসি

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর