তত্ত্বাবধায়ক ছাড়া কোনো প্রক্রিয়া মানবো না: ফখরুল

আপডেট : ১৯ মে ২০২৩, ০৮:২৩ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো প্রক্রিয়া মেনে নেওয়া হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার মরণ কামড় দিয়েছে। নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সরকার ১২ বছর আন্দোলন থামাতে পারেনি, গুলি চালিয়েও পারবে না।

শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলীর বালু মাঠে বিএনপির ১০ দফা আদায়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনো সংঘাত নয়, সুষ্ঠু নির্বাচন চায়। ২০১৮ সালে আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি। তাই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। 

বেগম জিয়াকে মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা প্রত্যাহার করে মুক্তি, সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করার দাবি জানান তিনি।

এসময় ফখরুল প্রশ্ন রেখে বলেন, সরকার আইন করেছে নির্বাচন কমিশন কোনো আসনের নির্বাচন বাতিল করতে পারবেনা। তাহলে কমিশন স্বাধীন হলো কীভাবে? 

সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহবান জানিয়ে তিনি বলেন, সরকার দেশি-বিদেশি সবমহলে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাই কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি করবেন না। 

ফখরুল বলেন, মোখার চাইতেও জনসমুদ্রের গণআন্দোলনে সরকারকে পতন ঘটাতে হবে। সরকার মোখা ঠেকাতে পেরেছে বললেও জনতার উত্তাল তরঙ্গ ঠেকাতে পারবেনা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথেই ফয়সালা করে সরকারকে পরাজিত করতে হবে। 

বিএনপি মহাসচিব বলেন, গ্যাস, বিদ্যুৎ না থাকলেও প্রতিদিন এর দাম বাড়ছে। গ্রামের মানুষ ফসল ফলাতে পারছেনা। চালের দাম প্রতিদিন বাড়ছে। চিনি, লবণ, ডিম, পেঁয়াজ, মসলা সবকিছুর দাম ১০ গুন বাড়ছে। মন্ত্রীরা এসি গাড়িতে বসে পোলাও-কোরমা খাচ্ছেন আর বলছেন- সব ঠিক আছে, দেশ সিঙ্গাপুরের মতো হয়ে গেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণভবন থেকে বের হয়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন বাজারে কী হচ্ছে।যারা বন্দুকের জোরে ক্ষমতায় থাকে তারা জনগণের ভাষা বুঝতে পারেনা।

ক্ষমতাসীনদের মাথার কাছে আজরাইল চলে এসেছে মন্তব্য করে তিনি বলেন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ঘুরে আসলেও সরকারের লাভ হবেনা। তাদের ক্ষমতায় থাকার দিন শেষ।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর