ডিবি পরিচয়ে বিএনপি নেতা মজনুকে তুলে নেয়ার অভিযোগ

আপডেট : ২২ মে ২০২৩, ০২:৪৮ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, মজনুকে রাত রোববার দিবাগত রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশ তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, মজনুকে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে সোমবার সকাল পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিবার জানায়, রফিকুল আলম বাসার বাইরে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তার বাসার নিচে আগেই অবস্থান করছিলেন। তিনি বাইরে থেকে ফেরামাত্র বাসার নিচ থেকে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। 

রিজভী বলেন, রাতের অন্ধকারে একজন নেতাকে তার বাড়ি থেকে তুলে নেওয়া গণতন্ত্রের ওপর আক্রমণ। সরকার দেশ-বিদেশে বিচ্ছিন্ন হয়ে এখন মরণ কামড় দিচ্ছে।

রিজভী বলেন, তার কিছু হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী থাকবে।

অবিলম্বে মজনুর সন্ধান দাবি করে তিনি বলেন, রফিকুল আলম মজনুর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছেন তারা। এসময় মজনুকে কোথায় রাখা হয়েছে তার হদিস দিয়ে তাকে তার পরিবারে নিকট ফেরত দিতে গোয়েন্দা পুলিশের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।


একাত্তর/জো

দেশের জন্য যদি এত কিছুই করে শেখ হাসিনা, তাহলে কলকাতায় কেন দলের অফিস করতে হলো? কেন ছেড়ে পালাতে হলো?
ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০০ ককটেল, ৫০০ লাঠি,  ৭টি দেশি-বিদেশি অস্ত্র ও চার বোতল পেট্রোল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর