তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে হবে: ফখরুল

আপডেট : ২০ জুন ২০২৩, ০৮:০৩ পিএম

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ ভোট দিতে পারবে না-এ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন দিতে হবে। 

বিএনপি'র মিডিয়া সেলের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘আবারও তারা নির্বাচন করার পাঁয়তারা করছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করলে জনগণ ভোট দিতে পারবে না।

‘সেজন্য বিএনপি বলেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’ 

তিনি বলেন, প্রধান রাজনৈতিক সংকট দেশে গণতন্ত্র নেই। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে সুকৌশলে ধ্বংস করেছে। 

সরকার গত দশ বছরে ভিন্ন কৌশলে অতীতের মতো আবারও একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। 

তিনি বলেন, ‘ভয়াবহ পরিস্থিতি চলছে, ভিন্নমত পোষণের সুযোগ নেই। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছে বিএনপি।’ 

মির্জা ফখরুল আরও বলেন, সব রাজনৈতিক দলগুলো এক হয়ে যুগপৎ আন্দোলন করছে। ক্ষমতায় যেতে নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।


একাত্তর/আরবি 

সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষ থেকে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানানো হলেও,...
সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহাল রেখে ‘বিতর্কিত’ পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিলের দাবি জানিয়েছেন আপিলকারীর আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর