তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব না: ফখরুল

আপডেট : ২১ জুন ২০২৩, ০৮:৩৫ পিএম

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 

রাজধানীর গুলশানে একটি হোটেলে পঞ্চদশ সংশোধনী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বুধবার এক সেমিনারে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই এই সরকারের অধীনে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ না করার আহবান জানান তিনি। 

সেমিনারে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা ছাড়াও বিএনপির সাথে যুগপৎ আন্দোলনরত দলগুলোর নেতারা বক্তব্য রাখেন।

সংবিধান প্রণেতা কমিটির সদস্য অধ্যাপক ড. আবু সাইদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

এসময় নির্বাচন ছাড়া জনগণকে ক্ষমতায়িত করার আর কোনো বিকল্প নেই বলে গণ আন্দোলনেই সব দাবি আদায়ের প্রস্তুতি নেয়ার কথা বলেন বিএনপি মহাসচিব।


একাত্তর/আরবি 

সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষ থেকে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানানো হলেও,...
সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহাল রেখে ‘বিতর্কিত’ পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিলের দাবি জানিয়েছেন আপিলকারীর আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের ঐতিহাসিক টোকিও সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ এবং বহুমুখী আর্থিক সহায়তা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই...
ভয়াবহ আর্থিক বিপর্যয়, রাজনৈতিক অচলাবস্থা এবং ধারাবাহিক সংঘাতের মধ্য দিয়ে যাওয়া লেবাননে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাধারণ একটি চিকেন স্যান্ডউইচ! বৈরুতের একটি ট্রেন্ডি হেলথ...
পৃথিবীতে এমন এক জাদুকরী দ্বীপ রয়েছে, যেখানে বছরের প্রায় ৬৯ দিন কোনো সূর্য অস্ত যায় না! মধ্যরাতেও চারপাশ থাকে দিনের মতো ঝকঝকে আলোকিত। নরওয়ের আর্কটিক অঞ্চলের ছোট্ট ও অপরূপ এক দ্বীপ ‘সোমারয়’। মাছ...
জাপানের সঙ্গে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা, নতুন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর