এবারের ঈদ কোনো আনন্দ বার্তা নিয়ে আসেনি: ফখরুল

আপডেট : ৩০ জুন ২০২৩, ১২:১২ পিএম

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব ফখরুল বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় এবারের ঈদ জনগণের জন্য কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি। এই দিন নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না। যে কারণে গত এক বছর ধরে বিএনপি দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে অবস্থিত নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ফখরুল। 

তার অভিযোগ, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কারণেই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে। তারা দ্রব্যমূল, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে। 

দেশের মানুষের প্রতি আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই দুরাবস্থা থেকে নিজেদের মুক্ত করার জন্যই আন্দোলন সংগ্রামের জনগণ যোগ দেবেন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। 

আরও পড়ুন: আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন কাদের

এ সময় আরও উপস্থিত ছিলেন-  ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ দলের অন্য নেতাকর্মীরা। 


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর