সাফাদি-টাফাদির সাথে কোন মিটিং হয়নি: নুর

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১০:৫৪ পিএম

'একটি মহল গণঅধিকার পরিষদকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে, কোন সাফাদি-টাফাদির সাথে আমার মিটিং হয়নি', এমন দাবী করেছেন নুরুল হক নুর।

সোমবার রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে পরিষদের প্রথম কাউন্সিলে দিনব্যাপী ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসব জানান দলের সদস্যসচিব নুর।

নুর সাংবাদিকদের বলেন, গণঅধিকার পরিষদের কাউন্সিলটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে ভোটার ও কাউন্সিলরগণ ভোট দিচ্ছেন। বিশেষ করে এই কাউন্সিলের আরেকটি চমক, শেষ সময়ে দেখা গেছ গণঅধিকার পরিষদের নেতাকর্মী যারা দিকভ্রান্ত হয়েছিলেন, সরকারে ফাঁদে পড়ে যারা গণঅধিকার পরিষদ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তাদের অনেকেই শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরে গণঅধিকার পরিষদে ফিরে এসেছে।

রেজা কিবরিয়ার প্রসঙ্গে নুর বলেন, রেজা কিবরিয়াকে গঠনতান্ত্রিক উপায়ে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ করা হয়েছে। তিনি এই পরিষদের আর কেউ নন। 


একাত্তর/এআর

গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর