ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পিএম

ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রোববার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে দলটির নেতাকর্মী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।

তিনি জানান, আগামী জানুয়ারির মধ্যেই নির্বাচন চায় তার দল।

সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে বলেও আশঙ্কা গণঅধিকারের সভাপতির।

গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুর হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিলো ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফা ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য। গণঅধিকার পরিষদের স্লোগান, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

দলটিতে দুই স্তরবিশিষ্ট কমিটি রয়েছে- উচ্চতর পরিষদ ও নির্বাহী পরিষদ। সারাদেশে জেলা ও উপজেলায় বিস্তৃত রয়েছে, কোথাও কোথাও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি আছে। দলটির সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাশেদ খাঁন।

একাত্তর/আরএ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর