দলের নিবন্ধন না পেয়ে যা বললেন নুর

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৫৮ পিএম

নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়ার প্রক্রিয়া থেকে ছিটকে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই সরকার ও নির্বাচন কমিশনের পতন ঘটিয়েই আগামী নির্বাচনের আগে নিবন্ধন এবং নির্বাচনে অংশগ্রহণ করব।

নিবন্ধনের জন্য গণঅধিকার পরিষদ চূড়ান্ত বাছাইয়ের যোগ্যতা অর্জন করতে না পারার সিদ্ধান্ত জানার পর রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, আন্দোলনের মাধ্যমে নিবন্ধ আদায় করতে হবে। 

নিবন্ধন পেতে আইনের কাছে যাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারো কোর্টে মানুষ ন্যায়বিচার পায় না। ওখানে মানুষ অবিচারের শিকার হয়। রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করে এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করেই দাবি আদায়ের চেষ্টা করব।

নির্বাচন কমিশন বিভিন্ন এজেন্সির দ্বারা প্রভাবিত এমন অভিযোগ করে গণঅধিকার পরিষদের সভাপতি জানান, দলের সাংগঠনিক বিষয়ে অবহিত করতে সকালেই নির্বাচন কমিশনে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ।

নুর বলেন, সিইসির সঙ্গে আমরা কথা বলেছি। তার কথাবার্তায় একটু অসহায়ত্বের ছাপ ফুটে উঠেছে। তিনি ব্যক্তিগতভাবে ভালো কিছু করার চিন্তা করলেও এই পরিবেশ-পরিস্থিতির জন্য করতে পারছেন না। তার হাত-পা বাঁধা। উনার কথাবার্তা ও কার্যক্রমে বুঝতে পেরেছি।

নিবন্ধনের জন্য চূড়ান্ত করা দুটি দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, এই দুই দলের কার্যক্রম সম্পর্কে মূল ধারার গণমাধ্যমে কোনো সংবাদ পান কি না। এই দুই দলের কার্যক্রম কি কেউ কখনও দেখে?

তিনি বলে, এই দুই দল সরকার বানিয়েছে, ১৪ দল থেকে যেন আগামীতে ২০ দল হতে এবং বিএনপিকে টেক্কা দিতে পারে। তাই এজেন্সির পরামর্শে নির্বাচন কমিশন এ দুটি দলকে নিবন্ধন দেয়ার জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে।

নিবন্ধন না পেতে দলীয় কোন্দল কোনো প্রভাব ফেলেনি দাবি করে নুর বলেন, সব দলের কিছু নিয়মতান্ত্রিক কার্যক্রম থাকে এবং আমরা সেটা কমিশনকে সাংগঠনিকভাবে অবহিত করেছি। যেসব দল মাঠে অ্যাকটিভ আছে, সাংগঠনিকভাবে সক্রিয় আছে, তাদের নিবন্ধন দেয় নাই।

তিনি বলেন, নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের শর্ত ছিল ২২টি জেলায় কমিটি থাকতে হবে। আমাদের অলরেডি ৫৩টি জেলায় কমিটি আছে। ইসির শর্ত ছিল ১০০ উপজেলা কমিটি, কিন্তু আমাদের ২০০’র বেশি উপজেলা কমিটি আছে। তাহলে আমাদের দুর্বলতা কোথায়?

আরও পড়ুন: বিএনপির রাজনীতি ধ্বংসের শেষ প্রান্তে: কাদের

নুরুল হক নুর বলেন, দলগুলোর নিবন্ধনে যাচাই-বাছাই কমিটির আহবায়ক একজন উপসচিব ও অতিরিক্ত জেলা জজ, যিনি আইনকানুন সম্পর্কে ভালো বোঝেন। তার সঙ্গে কথা বলে দেখেন, তিনি তদন্ত প্রতিবেদন কী দিয়েছেন। তদন্ত প্রতিবেদনের কপিও আমাদের হাতে আছে।

তিনি বলেন, তিনি লিখেছেন গণঅধিকার কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা নিবন্ধনের যোগ্য, এটা তদন্ত কমিটি লিখেছে, কিন্তু নির্বাচন কমিশন, সরকার ও এজেন্সির পরামর্শে আমরা সরকারবিরোধী। এজন্য তারা আমাদের নিবন্ধন দেয়নি।


একাত্তর/এসি

গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর