বিএনপির এক দফা খাদে পড়ে গেছে: কাদের

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৪:৩৫ পিএম

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির এক দফা আন্দোলন খাদে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি রাজপথে হেরে গেছে। নির্বাচনেও হেরে যাবে। 

বুধবার রংপুর জিলা স্কুল মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এক দফার আন্দোলন খাদে পড়ে গেছে। তারা আর পারবে না। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে গিয়ে পথেই বিএনপির হাঁটু ভেঙে গেছে। 

নির্বাচনে বিএনপির নেতা নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সাজাপ্রাপ্ত হওয়ায় তারেক রহমান নির্বাচন করতে পারবে না। বিএনপির নির্বাচনের নেতা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। বন্দুকের নলে নয়, শেখ হাসিনা ক্ষমতায় এসেছে জনগণের রায় নিয়ে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজপথে আছে, নির্বাচনেও আছে। বিএনপি রাজপথে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।’ 


একাত্তর/আরবি 

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর