ওবায়দুল কাদেরকে ধরতে গিয়ে মিললো তার স্ত্রীর ভাই

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল কাদের কোথায় আছেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য সামনে আসলেও, কোনটি সম্পর্কেই নিশ্চিত হওয়া যায়নি। তিনি কি দেশ থেকে পালিয়ে গেছেন, নাকি দেশে আছেন, তা নিয়ে নিশ্চিত কোন তথ্য নেই। তবে তিনি আত্মগোপনে আছেন সেটি নিশ্চিত। 

চট্টগ্রামের হালিশহর থানার শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে ওবায়দুল কাদের আছেন, এমন সন্দেহে শনিবার রাতে সেখানে তল্লাশি চালায় পুলিশ। তবে ওই ফ্ল্যাটে কাদেরকে পাওয়া না গেলেও তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে পাওয়া যায়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ১৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, শনিবার মধ্যরাতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাইকে শান্তিবাগ এলাকা থেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে কোনো তথ্য না থাকায় বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেলে নুরুল হুদাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নুরুল হুদার কাছে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। হুদা জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে ওবায়দুল কাদেরর কোনো যোগাযোগ নেই।

পুলিশের কাছে শনিবার মধ্যরাতে খবর আসে, ওবায়দুল কাদের চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শান্তিবাগ এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয়। তবে সেখান থেকে ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাইকে পাওয়া যায়।

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর