ঢাবিতে নুরের ওপর হামলা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশের) নেতার নুরুল হক নুর। এ ঘটনায় আহত ডাকসুর সাবেক ভিপি নুরসহ তার দলের বেশ কয়েকজন নেতাকর্মীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বিভিন্ন দাবিতে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যে বিক্ষোভের ডাক দেয় ছাত্র অধিকার পরিষদ। শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজু স্মারক ভাস্কর্যের সামনে গেলে নুরের ওপর হামলার ঘটনা ঘটে।

এসময় কয়েকজন যুবক নূরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যান। তাকে কিল ঘুষি মারেন। এর পর ছাত্র অধিকার পরিষদের সমাবেশও পণ্ড হয়ে যায়। 

হামলায় আহত নুরসহ তার ১০ সহযোগীকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন-মেহেদী হাসান, আব্দুল জাহেদ, সাদ সিকদার, ইউসুফ, সাব্বির, তোফায়েল আহামেদ, রাকিব, আকাশ, রাজিব। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। 


একাত্তর/আরবি 

নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়ার প্রক্রিয়া থেকে ছিটকে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই সরকার ও নির্বাচন কমিশনের পতন ঘটিয়েই আগামী নির্বাচনের আগে...
'একটি মহল গণঅধিকার পরিষদকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে, কোন সাফাদি-টাফাদির সাথে আমার মিটিং হয়নি', এমন দাবী করেছেন নুরুল হক নুর।সোমবার রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে...
প্রায় পাঁচ বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন।শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার...
নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।তারা বলছেন, এই অপশক্তি সরকার পতনের ডাক দিলেও দেশের মানুষ বরাবরের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর