পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি: আমু

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:১৭ পিএম

নির্বাচন বানচাল করে বিএনপি পেছনের দরজা দিয়ে  ক্ষমতায় আসার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় ১৪ দলের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। গণতন্ত্র উন্নয়ন ও সাংবিধানিক শাসন বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত অপশক্তির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশ করে ১৪ দল।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমু বলেন, খাদ্য, শিক্ষা, চিকিৎসাসহ ভূমিহীনদের ঘর দিয়েছে শেখ হাসিনা সরকার। কাজেই আগামীতে এই দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভোট দিয়ে ১৪ দলকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক শক্তির ছত্রছায়ায় দেশের রাজনীতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত। দেশকে অরাজক পরিস্থিতির দিকে নিতে বিএনপি বিদেশি লবিস্ট নিয়োগ করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগ করে দিচ্ছে। 

শান্তি সমাবেশে, মহানগর আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা এবং ১৪ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা অংশ নেন। এসময় ১৪ দলের নেতারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশে থেকে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপির লক্ষ্য শেখ হাসিনা সরকারকে উৎখাত করে তাঁবেদার সরকার বসানো। তবে অগণতান্ত্রিকভাবে ষড়যন্ত্র করলে আগের নির্বাচনের মতো ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, বিএনপি নাকি এ মাসের শেষভাগে দেশব্যাপী অস্থিতিশীল করতে কর্মসূচি দেবে। তারা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে যখনই নির্বাচনে আসে তখনই নানা কর্মকাণ্ড করছে।

বিকেলে স্লোগানে স্লোগানে মুখর হয় সমাবেশ এলাকা। একে একে মহানগর উত্তরের ১৪ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন।


একাত্তর/আরবি

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। 
যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর