এক দফা বাস্তবায়নেই মুক্ত হবেন খালেদা জিয়া: ফখরুল

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:৪৮ পিএম

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আর তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে চলমান এক দফা আন্দোলন বাস্তবায়নের মাধ্যমে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন তিনি। 

শনিবার আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ছয় বছর ধরে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দি অবস্থায় আছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। মেডিকেল বোর্ডের সুপারিশমতো তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো দরকার। তা করা না গেলে তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে।

তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষ আজ তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে। সরকারকে পরিষ্কার করে বলছি, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা করুন।

‘অন্যথায় এক দফার যে আন্দোলন চলছে তা আদায় করেই জনগণ খালেদা জিয়াকে মুক্ত করবে। তার চিকিৎসার ব্যবস্থা করবে।’

মির্জা ফখরুল দাবি করেন, জিয়া পরিবারকে নির্মূল করার চক্রান্তেই আরাফাত রহমান কোকোর মৃত্যু। আজকে একটি কুচক্রী মহল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে জিয়া পরিবারকে নির্মূল করার প্রচেষ্টায় নেমেছে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘ সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একইভাবে যারা এখন গণতন্ত্রের জন্য কাজ করছে, তাদের নির্মূলে উঠে পড়ে লেগেছে সরকার। এজন্য তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দিয়েছে।


একাত্তর/আরবি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর