বিএনপি ড. ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায়: ওবায়দুল কাদের 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম

নির্বাচনকে সামনে রেখে বিএনপি ড. ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায়। তারা আবার ওয়ান-ইলেভেনের মতো দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের এ আশা পূরণ হবে না।

কাদের বলেন, গত নির্বাচনে এই অশুভ শক্তি ড. কামাল হোসেনকে সামনে রেখে যে খেলা শুরু করেছিল, এ বছর ড. মুহাম্মদ ইউনূসকে সামনে রেখে সেই খেলা খেলতে চায়। সবাইকে সতর্ক থাকতে হবে।
 
শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের সবার শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, এখন সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন বেড়ে গেছে। অশান্তির হুমকি আছে। এখন শিষ্টের পালন করতে হবে। এ দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা নিরাপদে আছেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক ঘটনা ঘটাতে পারে রাজনৈতিক দুর্বৃত্ত, জঙ্গিবাদি গোষ্ঠী, যাতে সংখ্যালঘু এবং প্রতিবেশি দেশের সাথে সম্পর্ক নষ্ট হয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। পূজা সামনে রেখে কোনো অশুভ শক্তি যাতে ক্ষতি করতে না পারে, সে জন্য হিন্দুদের, তাদের বাড়িঘর এবং সম্পদের নিরাপত্তা দিতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে।

 
এ সময় শ্রীকৃষ্ণের দেয়া বাণীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের সকলকে শ্রীকৃষ্ণের দেয়া বাণী এখনও স্মরণ করতে হবে। মানুষের মতো মানুষ হতে হলে তার বাণী আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে।’

এরপর ওবায়দুল কাদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

 

একাত্তর/এআর
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর