লাগাতার ১৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে লাগাতার ১৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন এ কর্মসূচি শুরু হবে ১৯ সেপ্টেম্বর, চলবে তিন অক্টোবর পর্যন্ত। এতে থাকবে রোডমার্চ ও সমাবেশ।  

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আগামীকাল (১৯ সেপ্টেম্বর) ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে; ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভৈরব- ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ; ২২ সেপ্টেম্বর শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-

১৯ সেপ্টেম্বর: কেরানিগঞ্জের জিন্জিরা ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ
২১ সেপ্টেম্বর: ভৈরব থেকে সিলেট অভিমুখে রোডমার্চ
২২ সেপ্টেম্বর: যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ এবং সারাদেশে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া
২৩ সেপ্টেম্বর: বরিশাল-পটুয়াখালীতে রোডমার্চ এবং ঢাকার নয়াবাজার- আমিনবাজার সমাবেশ
২৬ সেপ্টেম্বর:  খুলনায় রোডমার্চ ও ঢাকায় পেশাজীবী কনভেনশন
২৭ সেপ্টেম্বর: গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লা সমাবেশ
২৯ সেপ্টেম্বর: ঢাকায় মহিলা সমাবেশ

৩০ সেপ্টেম্বর: শ্রমজীবী কনভেনশন
০১ অক্টোবর: ময়মনসিংহ-কিশোরগঞ্জে রোডমার্চ
০২ অক্টোবর: কৃষক সমাবেশ
০৩ অক্টোবর: কুমিল্লা-চট্টগ্রামে রোডমার্চ

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর