ইশতেহারে নাগরিকদের মতামত গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০২:০০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুব বেশি দেরি নেই। জনগণের কাছে ভোট চাইবার আগে প্রনয়ন করতে হবে ইশতেহার। ২০১৪ ও ২০১৮ সালে ইশতেহার তৈরির আগে জনমত না চাইলেও এবার নাগরিকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। 

নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্যরা বলছেন, এতে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় স্মার্ট বাংলাদেশের রূপরেখা থাকছে। ভিশন ২০৪১ সহ আগামী ১০০ বছরে পরিকল্পনাও স্থান পাবে ইশতেহারে। 

ইশতেহারে নাগরিকদের মতামত গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ

নির্বাচনী ইশতেহার প্রনয়ন উপকমিটির সদস্য বিপ্লব বড়ুয়া বলেন, এবারের ইশতেহারে ভিন্নতা যেমন থাকবে তেমনি অতীতের ধারাবাহিকতাও থাকবে। এছাড়াও স্মার্ট বাংলাদেশ কীভাবে আসবে কীভাবে এর বিকাশ ঘটবে এই বিষয়গুলোও ইশতেহারে অর্ন্তভূক্ত হবে। 

ইশতেহারে নাগরিকদের মতামত গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ইশতেহার একটি দলের পাঁচ বছরের কার্যক্রমের রোড ম্যাপ। পাঁচ বছর পর পর ঘোষিত ইশতেহারে কিন্তু নতুনত্ব ও আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সেই হিসেবে দুর্নীতিমুক্ত, দেশ সুশাসন ও প্রযুক্তিকে এবারের ইশতেহারে গুরুত্ব দেয়া হবে। 

ইশতেহারে নাগরিকদের মতামত গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ

ইশতেহার প্রণয়ন উপ-কমিটি সদস্যসচিব ড. সেলিম মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকছে এবারের ইশতেহারে। আওয়ামী লীগ সব সময় জনমতকে গুরুত্ব দেয় এ কারণে জনমতের ভিত্তিতেই ইশতেহার তৈরির কাজ চলছে। এটি কোনো দলীয় ইশতেহার নয়, এটি হবে জাতির ইশতেহার।

ইশতেহারে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনাও থাকবে । আরও কী কী যুক্ত হতে পারে উপ-কমিটির পরবর্তী বৈঠকে সে সিদ্ধান্ত হবে। 

একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর