২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পিএম

বিএনপির মহাসমাবেশের দিন আবারও কর্মসূচি দিলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ ২৮ অক্টোবর রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। সেদিন দুপুর দুইটায় রাজধানীর গুলিস্তান বায়তুল মোকাররম দক্ষিণ গেট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া, শান্তি ও উন্নয়ন সমাবেশটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবরের এক সমাবেশ থেকে বিএনপি ঘোষণা দেয়, ২৮ অক্টোবরের মহাসমাবেশ আসলে তাদের সরকারবিরোধী আন্দোলনের ‘চূড়ান্ত পর্বের’ অংশ। দলের নেতারা ইঙ্গিত দেন, সমাবেশ থেকে তারা তাদের এক দফা দাবি আদায়ের জন্য ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।

নয়াপল্টনে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে বিএনপি। ডিএমপি সূত্র বলছে, বেশ কয়েকটি শর্তে ২৮ অক্টোবর বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে পারে পুলিশ। এর মধ্যে সমাবেশ শুরু ও শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেয়া হবে।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর