মাদারীপুর-২: শাজাহান না নাছিম, কে হচ্ছেন নৌকার মাঝি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ পিএম

তারকা প্রার্থীর আসন মাদারীপুর-২। এই আসন আওয়ামী লীগ থেকে দীর্ঘ দিন থেকে বিজয়ী হয়ে আসছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। এবার তার সঙ্গে একজন কেন্দ্রীয় নেতা এবং তৃণমূলের আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

নেতা-কর্মীরা বলছেন উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো আসন। এখন তাদের জয় নিশ্চিত। বিএনপিতে তিনটি ভাগ রয়েছে। তারা সেই বিভক্তির কথা স্বীকার না করেই বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের জয় ঠেকানোর কেউ নেই।

পদ্মা পাড়ের আরেক আসন মাদারীপুর-২। সদর এবং রাজৈর উপজেলা নিয়ে এই আসনেও চোখ ধাঁধানো উন্নয়ন হয়েছে। তারা স্বপ্নেও কখনও এমন উন্নয়নের কথা ভাবেননি। ভোটাররাও বলছেন, তাদের জীবন মান বদলে গেছে, আগামী নির্বাচনেও তারা এই ধারায় থাকতে চান।

মাদারীপুর-২: শাজাহান না নাছিম, কে হচ্ছেন নৌকার মাঝি

রাজৈর উপজেলার ১১টি ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে সরব হয়ে উঠেছে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে পাড়া-মহল্লা থেকে শুরু করে ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। জনসভা-সেমিনারের মতো কর্মসূচিসহ সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

মাদারীপুর-১ আসনের মতো মাদারীপুর-২ আসনটিও বরাবরই আওয়ামী  লীগের শক্ত ঘাঁটি বলে পরিচিত। বেশিরভাগ নির্বাচনেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন নৌকার প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা যতটা সক্রিয়, ততটাই পেছনে রয়েছেন বিএনপি, জাপাসহ অন্যান্য সব দলের সম্ভাব্য প্রার্থীরা।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা অনেক আগে থেকেই মাঠে রয়েছেন। প্রধান প্রতিপক্ষ বিএনপি এখনো রয়েছে সিদ্ধান্তহীনতায়, আর জাতীয় পার্টি নির্বাচনমুখী। তারা তৃণমূল পর্যায়ে দল গোছানোর কাজ করছে। তবে অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের তেমন একটা মাঠে দেখা যাচ্ছে না।

বর্তমানে এ আসনের সংসদ সদস্য হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। এখানে তিনি একনাগাড়ে সাতবার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা শাজাহান খানের বাবা প্রয়াত মৌলভি আচমত আলী খানও দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। কাজেই তার রাজনৈতিক উত্থানের সুতা সেখানেই নিহিত।

মাদারীপুর-২: শাজাহান না নাছিম, কে হচ্ছেন নৌকার মাঝি

শাজাহান খান তার সংসদীয় এলাকায়, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নে বেশ নজর দেন। বিভিন্ন এলাকায় সেতু, কালভার্ট, স্কুল, কলেজ, রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেন। নির্বাচনী এলাকার প্রতিটি অঞ্চলে তার সরব উপস্থিতি চোখে পড়ার মতো।

এসব কারণে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেবে বলে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের আশা। তবে দলের মধ্যে তার বিরোধী আরেকটি গ্রুপ রয়েছে, যারা অন্যান্যবারের মত আবারও এরই মধ্যে প্রার্থী বদলের সুর তুলেছেন। এ আসনে প্রার্থী হিসেবে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নামও শোনা যাচ্ছে।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ও কৃষিবিদ। ছিলেন প্রধানমন্ত্রীর এপিএস। এ ছাড়া পারিবারিকভাবেও প্রধানমন্ত্রীর আত্মীয় হন তিনি। জনগণের মধ্যে তার যথেষ্ট সমর্থন রয়েছে।

মাদারীপুর-২: শাজাহান না নাছিম, কে হচ্ছেন নৌকার মাঝি

যদিও বাহাউদ্দিন নাছিম নিজে এখনো এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেননি। তিনি সবাইকে আগামী নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান। আর শাজাহান খান জানান, তিনি পদ্মাপারের আনাচে কানাচে দলীয় কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকেন। বৈশ্বিক মহামারি করোনা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, নদী ভাঙ্গনসহ মানুষের দুঃখ দুর্দশার সময়ে মানুষের সঙ্গে ছিলেন। দল চাইলে নির্বাচন করবেন।

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আফম বাহাউদ্দিন নাছিম। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার (ফখরুদ্দিন-মঈনউদ্দিন)-এর রোষানলে পড়ে গ্রেপ্তার হন এবং সে সময় চরমভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। কারাগারে থাকা অবস্থায় তার জীবন প্রায় বিপন্ন হয়ে পড়ে।

মাদারীপুর-২: শাজাহান না নাছিম, কে হচ্ছেন নৌকার মাঝি

বিএনপি থেকে এবার এ আসন থেকে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য, মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান। আরেক প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন বৈদ্য এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর