বায়তুল মোকাররমই চায় আ.লীগ, সিদ্ধান্ত পুলিশের

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১১:০৫ পিএম

আওয়ামী লীগ ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই করতে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পুলিশের ওপর ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দলটি।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে এক চিঠিতেও পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়াকে এ কথা জানানো হয়েছে। মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের ওই চিঠি পাঠিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি চেয়ে সেই সিদ্ধান্তেই অটল আছে আওয়ামী লীগ, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুলিশ।’

তিনি বলেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই মেনশন, আর দ্বিতীয় কোন কথা নয়। যেটা বলেছি সেটাই।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছ থেকে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকেও চিঠি পৌঁছে দেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া। চিঠিতে সমাবেশের বিকল্প দুটি স্থান চাওয়ার পাশাপাশি সাতটি বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়।

সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না এসব বিষয় জানতে চাওয়া হয়।

বিএনপি এরইমধ্যে ডিএমপির চিঠির জবার দিয়ে জানিয়ে দিয়েছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করবে।

আওয়ামী লীগের চিঠিতে বলা হয়েছে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তাদের শান্তি ও উন্নয়ন সমাবেশের সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। অল্প সময়ে মধ্যে অন্য কোনো জায়গায় নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা তাদের পক্ষে দুরূহ ব্যাপার।

আওয়ামী লীগ জানিয়েছে তাদের সমাবেশে প্রায় দুই লাখ মানুষের জমায়েত হবে। সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমাবেশ চলবে।

সমাবেশ বআয়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে পল্টন মোড়, পিজিও মোড, শিক্ষা ভবন, গোলাপ শাহ মাজার, নগর ভবন, নবাবপুর সড়ক, মহানগর নাট্যমঞ্চ সড়ক, দৈনি বাংলা মোড়, এবং মতিঝিল সড়ক, স্টেডিয়াম সড়ক পর্যন্ত বিস্তৃত হবে।   

সরকার পতনের দাবি আদায়ের ‘এক দফার চূড়ান্ত আন্দোলনের’ অংশ হিসেবে শনিবারের ওই সমাবেশ গত ১৮ অক্টোবর আহ্বান করা হয়।

সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শনিবারের মহাসমাবেশ থেকে তাদের মহাযাত্রা শুরু হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি থেমে থাকব না।

এদিকে শনিবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়নের সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। গত ২০ অক্টোবর সমাবেশের স্থান উল্লেখ করে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেন দলের মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

পরের দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরেকটি চিঠিতে নয়াপল্টনে জমায়েত হওয়ার সিদ্ধান্ত জানিয়ে আরেকটি চিঠি দেন ডিএমপি কমিশনারকে। তবে ডিএমপির পক্ষ থেকে কোনো দলকেই সিদ্ধান্ত জানানো হয়নি।

সমাবেশের দুই দিন আগে বৃহস্পতিবার জানা যায়, বুধবার দুই দলকেই সড়কের বদলে ময়দানে জমায়েত হওয়ার প্রস্তাব দিয়ে চিঠি দেয় মহানগর পুলিশ।

বুধবার ডিএমপির পক্ষ থেকে অবশ্য বলা হয়, বিএনপিকে যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই সমাবেশ করতে হবে।

দুই দলের সমাবেশ ঘিরে রাজনৈতিকসহ সব মহলে তুমুল আলোচনা চলছে। আওয়ামী লীগ বলছে, বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে কঠোর হবে তারা। অন্যদিকে বিএনপি বলছে, সরকার তাদের আন্দোলন দমন করতে চায়।

এদিকে শনিবার যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়েতে ইসলামী শাপলা চত্বরে সমাবেশ করতে চাইলেও তাদের অনুমতি দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর