২৮ অক্টোবর: বিএনপি চায় চূড়ান্ত আন্দোলন, নাশকতা রুখতে প্রস্তুত আ. লীগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পিএম

২৮ অক্টোবর সরকার পতনের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে চায় বিএনপি। আর আওয়ামী লীগ চায় আন্দোলনকারীদের সম্ভাব্য নাশকতা ঠেকাতে। তবে একই দিনে দু’দলের সমাবেশকে নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা; কারণ ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিন রাজপথে দুই দলের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে ঘটেছিলো সংঘর্ষ।

২৮ অক্টোবর সরকার পতনের এক দফা নিয়ে বিএনপির ঢাকায় মহা সমাবেশের কর্মসূচির সাথে মিলিয়ে জামায়াতসহ কয়েকটি দল একই দিন কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা জানিয়েছে। একই দিনে আওয়ামী লীগও কর্মসূচী দিয়েছে সহিংসতা প্রতিরোধের। নির্বাচনকালীন সরকারের ৯০ দিন শুরুর আগ মুহূর্তে এই কর্মসূচি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সব মহল। কী হবে ২৮ অক্টোবর?

বিএনপির ঢাকায় বসে পড়া বা আল্টিমেটামের ঘোষণা নতুন নয় বলছেন সরকার দলীয় নেতারা। দেশের মানুষের বিএনপি জামাতের এই ঘোষণায় কোন কৌতূহল নেই বলে মন্তব্য করেন তারা।

আলোচনার সব রাস্তা ক্ষমতাসীন দল বন্ধ করেছে বলে মনে করে বিএনপি। নেতারা বলেন ২০১৪ সালে লোক দেখানো আলাপ সফল হয়নি বরং নির্বাচন একটি তামাশায় পরিণত হয়েছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি নামক দলটি এখন মাহুত ছাড়া পাগলা হাতি। বিএনপিকে বিশ্বাস করা যায় না, মন্তব্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন ১৫ বছরে তারা নানা ধরনের ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে।

দুই কোটি মানুষের এই শহরে রাস্তা বন্ধ করে বসে পড়লে জনজীবন বিপর্যস্ত হবে। তবে দুই দলই তাদের কর্মসূচি বিষয়ে অনড়।

 

একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর