বিএনপিকে নিয়ে নির্বাচন করার কথা কোথাও বলা নেই: ফারুক খান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এটি কোথাও লেখা নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। 

শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

ফারুক খান বলেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এটা কোথাও বলা নেই। বিএনপি সন্ত্রাসী সংগঠন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। বিএনপির জনসমর্থন নেই তাই তারা নির্বাচনে আসবে না।

'তাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। তারা যে কর্মসূচি দিচ্ছে এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয়, সহিংস কর্মসূচি,' বলেন তিনি। 

আওয়ামী লীগ সহিংসতায় বিশ্বাস করে না মন্তব্য করে সাবেক মন্ত্রী ও বর্তমানে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে তাতে সুষ্ঠু নির্বাচন হবে।

ইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়া তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। জনগণ যেন ভোট দিতে পারে সেই পরিস্থিতি তৈরি করতে বলা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর