নির্বাচন নিয়ে তিন দলকে চিঠি দিলেন ডোনাল্ড লু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই চিঠি তিন দলের কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সোমবার বিকেলে গণমাধ্যমকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু একথা জানান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন।

তিনি আরও বলেন, চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন পিটার হাস। এই চিঠি শুধু আমাদেরকে নয়, একই চিঠি আরও তিনটি দলকে দেয়া হয়েছে। চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি অংশগ্রহনমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আহবান জানানো হয়েছে। 

বিকেল তিনটার দিকে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতীক কার্যলেয় যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। জাতীয় পার্টির চেয়াম্যান জিএম কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা মাশরুর মওলা ও  মহাসচিব মুজিবুল হক চুন্নু’র সাথে প্রায় ঘন্টা খানেক বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে, ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে সব রাজনৈতিক দলের সাথে নিয়মিত আলোচনার অংশ হিসেবেই এই বৈঠক। বৈঠকে অংশগ্রহণ মূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আহবান জানানো হয়েছে। পাশাপাশি শর্তহীন সংলাপের কথাও বলা হয়েছে।    

এআর
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর