আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ার জাফরউল্লাহ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে। এইচটি ইমামের মৃত্যুর পর গত আড়াই বছর গুরুত্বপূর্ণ এই পদ ফাঁকা ছিল।

শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ সাহেব। কো-চেয়ারের অনেক কাজ থাকে। কারণ, সারাক্ষণ বসে লেখালেখি করতে হয়।’

আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা আর সদস্যসচিব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে গুরুত্বপূর্ণ কো-চেয়ারম্যানের পদে কে আসবেন তা নিয়ে এইচটি ইমামের মৃত্যুর পর থেকেই গুঞ্জন চলছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ নভেম্বর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সে সময় গঠন করা হয় আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতিতে ১৪টি উপকমিটি।

তবে কো–চেয়ারম্যান পদে কে আসবেন তা ঠিক হয়নি বলে ওইদিন সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের পদ সৃষ্টি হয় ১৯৯৬ সালের নির্বাচনের আগে। সেই সময় প্রথম কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক আমলা শাহ এএমএস কিবরিয়াকে।

২০০৮ এর নির্বাচনের আগে নির্বাচন পরিচালনার কো-চেয়ারম্যানের দায়িত্ব পান আরেক সাবেক আমলা হোসেন তৌফিক ইমাম বা এইচটি ইমাম। ২০২১ সালের মার্চে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

ইমামের মৃত্যুর পর কো-চেয়ার পদে কে আসছেন তা নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়। এই পদের জন্য আলোচনায় আসে সাবেক কয়েকজন আমলার নাম।

তবে শেষ পর্যন্ত প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হলো। 

আরবি 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর