এবার নৌকার হয়ে ভোটের লড়াইয়ে ২৪ নারী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটের লড়াই সামিল হয়েছেন প্রধানমন্ত্রী এবং দলীয় সভাপতি শেখ হাসিনাসহ ২৪ জন নারী প্রার্থী। এদের মধ্যে যারা একাদশ জাতীয় সংসদের সদস্য যেমন রয়েছেন, তেমনি নতুন মুখ হিসাবে নৌকার মাঝিও হয়েছেন অনেকে। অভিজ্ঞ নারী নেতাদের সঙ্গে এবার ভোটের মাঠে সরাসরি আওয়ামী লীগের টিকেটে লড়াই করবেন একঝাঁক নতুন মুখও। 

রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত ১৮ থেকে ২১ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার কাজ চলে। পরে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার দলের মনোনয়ন বোর্ড বসে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে। তবে, দুটি আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করেনি ক্ষমতাসীন দলটি। 

সংসদীয় ৩০০টি আসনের মধ্যে নৌকার টিকেটে সরাসরি লড়বেন ২৪ জন নারী। এরা হলেন, গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা, শেরপুর-২ আসন থেকে মতিয়া চৌধুরী, রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী, চাঁদপুর-৩ থেকে দীপু মনি, গাইবান্ধা-১ আসন থেকে আফরুজা বারী, গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসন থেকে উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ থেকে সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ থেকে, জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ আসন থেকে হাবিবুন নাহার, বরগুনা-২ থেকে সুলতানা নাদিরা, বরিশাল-৪ আসন থেকে শাম্মী আহমেদ, ময়মনসিংহ-৩ থেকে নিলুফার আনজুম, কিশোরগঞ্জ-১ আসন থেকে সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ থেকে মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ আসন থেকে সাগুফতা ইয়াসমিন, ঢাকা-৪ আসন থেকে সানজিদা খানম, গাজীপুর-৩ থেকে রুমানা আলী, গাজীপুর-৪ থেকে সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ আসন থেকে মেহের আফরোজ চুমকি, কুমিল্লা-২ আসন থেকে সেলিমা আহমদ, লক্ষ্মীপুর-৪ আসন থেকে ফরিদুন্নাহার লাইলী এবং কক্সবাজার-৪ আসন থেকে শাহীন আক্তার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩,৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪,০২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন।

কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর