দেশে নির্বাচনের জোয়ার বইছে: মোমেন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম

কে ভোটে আসলো আর কে আসলো না তা দেখার বিষয় নয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, দেশে এখন নির্বাচনের জোয়ার বইছে।

বুধবার সিলেঠে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মোমেন বলেন, দেশে এখন নির্বাচনের জোয়ার বইছে। কে নির্বাচনে আসলো, কে আসলো না, সেটা দেখার বিষয় নয়।

তিনি বলেন, বিদেশিরা সঙ্গে থাকুক না থাকুক, দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়তে এদিন সিলেট-১ আসনে নৌকার মনোনয়ন জমা দেন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন।

সকাল ১১ টার দিকে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি মেয়রকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সিলেট শহর নিয়ে গঠিত সিলেট-১ (সাবেক সিলেট-৮) আসনকে ভিআইপি আসন বলা হয়। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে, সে দলই সরকার গঠন করেছে।

বিখ্যাত সুফি দরবেশ ও ধর্ম প্রচারক হযরত শাহজালাল ও শাহপরানের মাজার এলাকা গঠিত এ আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন সাবেক স্পিকার ও দুই দুই অর্থমন্ত্রী। এরা হলেন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাইফুর রহমান।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য হন একে আবুল মোমেন।

এদিন মনোনয়নপত্র জমা দেয়ার পর স্বতন্ত্র প্রার্থীদের নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের দলের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হলে কোনো সমস্যা হবে না।

তবে প্রকৃত আওয়ামী লীগ প্রেমী কেউ স্বতন্ত্র প্রার্থী হবে না বলেও মন্তব্য করেন মোমেন। 

আরবি 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বাদশ জাতীয় নির্বাচন হলেও মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদধারীদের নৈতিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর