স্বতন্ত্র প্রার্থীদের সাবধান করে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

যেসব আওয়ামী লীগ নেতারা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে নামছেন তাদের সতর্ক করলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ভোটে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিযোগিতা করবেন। নৌকার সাথে ‘মল্লযুদ্ধ’ করা যাবে না।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোটার উপস্থিতি দৃশ্যমান হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের তুলনায় এবারের টার্নআউট ভালো হবে। স্বতন্ত্র প্রার্থীরাও আছে, ২৮ টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনের সুবাতাস বইছে। এতোটা আশা করেনি আওয়ামী লীগ।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। নৌকার সাথে মল্লযুদ্ধ করা যাবে না। প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিযোগিতা করবেন। সন্ত্রাসকে উৎসাহিত করে এমন কাজ করলে ছাড় দেয়া হবে না।’

কাদের বলেন, নির্বাচন নিয়ে বদনামের ভাগিদার হতে চায় না আওয়ামী লীগ। ভালো নির্বাচন করে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই।  

বাংলাদেশে সংসদ নির্বাচনের ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়ছেন। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক হাজার ৯৬৪ জন। আর বাকি ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী। মোট প্রার্থীর ২৭ শতাংশই হয়ে যান স্বতন্ত্র। আওয়ামী লীগের বর্তমান ৬০ জন সংসদ সদস্য দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোট যুদ্ধে বর্তমান সংসদ সদস্য হিসেবে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা প্রতিপক্ষকে রীতিমতো কাঁপুনি ধরিয়ে ফেলেছেন।

এবারের নির্বাচনে যারা দীলয় মনোনয়ন পাননি তাদের সান্ত্বনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা মনোনয়ন পাননি তাদের সময়মতো মূল্যায়ন করবেন শেখ হাসিনা। এ নিয়ে হা হুতাশ করার কারণ নেই। দলের সাথে থাকুন।

শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি না পেয়ে ‘উষ্মা’ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, আওয়ামী লীগ নির্বাচন চায় অথচ মানবাধিকার দিবসে সমাবেশের অনুমতি পেলো না। বিএনপির নেতৃত্বে যারা নির্বাচন বানচাল করার জন্য নাশকতা করছে তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। এখানে কি ন্যায় বিচার হলো?

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিরোধী দলের আন্দোলন ‘অপ্রতিরোধ্যভাবে মোকাবেলা করেছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধীদল সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলো। যার মূল উদ্দেশ্য নির্বাচন হতে না দেওয়া। আওয়ামী লীগ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলো। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সতর্ক পাহারায় থেকেছে। এখনো চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনো সতর্ক পাহারায় থাকতে হবে। নির্বাচন বানচালের যারা চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে। কারণ এ নির্বাচন হলো সাংবিধানিক ধারাবাহিকতা, দেশের সৃমৃদ্ধির পথে অগ্রযাত্রা।

 

কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর