গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সংসদ নির্বাচনের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার এ সিদ্ধান্ত সব রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

ইসির উপ-সচিব মো. মাহবুব আলম শাহের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথক পৃথকভাবে দাখিলকৃত কমিটি কমিশন কর্তৃক নামঞ্জুর করা হয়েছে। সুতরাং গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই।

এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলের কোনো পদধারী কর্তৃক দাখিল করা প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

গণতন্ত্রী পার্টি থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এদিকে নিবন্ধন কেন বাতিল হবে করা হবে না তা জানতে চেয়ে গণতন্ত্রী পার্টিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি। আগামী ১৫ দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

কেএসএইচ
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছে বিএনপি। 
নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর কঠোর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর