ঢাকায় এক আসনে জাপাকে ছাড় দিলো আওয়ামী লীগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় একটি আসনে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি সব আসনে দলটিকে ক্ষমতাসীনদের সাথে লড়তে হবে।

ঢাকা-১৮ আসন থেকে নিজেদের প্রার্থী হাবিব হাসানকে প্রত্যাহার করে সেখানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদকে এবার কোনো ছাড় দেয়নি আওয়ামী লীগ। রোববার এই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

ঢাকা-৬ আসনের বর্তমান এই সংসদ সদস্যের আসনে আওয়ামী লীগ এবার মনোনয়ন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে।

কাজী ফিরোজ রশীদ এর আগেই গণমাধ্যমে বলেছিলেন, তার আসনে নৌকার প্রার্থী তাকলে তিনি লাঙ্গল নিয়ে লড়বেন না।

ফিরোজ রশীদ একটি জাতীয় দৈনিককে বলেন, আওয়ামী লীগ-জাতীয় পার্টি দীর্ঘদিনের মিত্র। যাদেরকে এতদিন বন্ধু হিসেবে মনে করেছি নির্বাচনের মাঠে হঠাৎ করে তাদের শত্রু বানাতে পারবো না। আমার এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। আমি আমার দলের শীর্ষ নেতাদের আগেই জানিয়েছিলাম নৌকার প্রার্থী মাঠে থাকলে আমি নির্বাচনে অংশ নিতে চাই না।

এদিকে, ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। এই আসন থেকে জাতীয় পার্টির সালমা ইসলামও মনোনয়ন নিয়েছিলেন। তিনিও তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। সালমা নৌকার সঙ্গে লড়বেন ঢাকা-১ আসনে।

ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলাকে এবার লড়তে হবে আওয়ামী লীগের সানজিদা খানমের সঙ্গে। গত দুই সংসদ আসনে এই আসন জাতীয় পার্টির জন্য ছাড় দেয় আওয়ামী লীগ। নবম সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের হয়ে সংসদে যান সানজিদা। পরে আবার সংরক্ষিত আসন থেকে তাকে আইনসভায় নেয় তার দল।

একাত্তর/কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর