টিআইবি, সুজন ভুয়া: ওবায়দুল কাদের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিককে (সুজন) ‘ভুয়া’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরা বিএনপির দোসর।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র‌্যালি উদ্বোধনের আগে ন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা আজ মিছিলের শহর। ঢাকা আজ নৌকার শহর। এখন সবখানে নৌকার মিছিল। সারাদেশে এখন নৌকার মিছিল। খেলা হবে। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। বিএনপির এক দফা ভুয়া, ২৮ দফা ভুয়া। যারা বলে ২৭ দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তারা ভুয়া। টিআইবি ভুয়া। সুজন ভুয়া। এরা বিএনপির দোসর।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২৮ অক্টোবর লালকার্ড খেয়ে বিদায় নিয়েছে। নেতা নাই বিএনপির, আন্দোলন করবে কাকে দিয়ে? খেলা হবে, ১৮৯৬ জন প্রার্থী খেলবেন। খেলার মাঠ বাংলাদেশ। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ট্রেনে দেওয়া আগুনে সকালে চারটি তাজা প্রাণ ঝরে গেলো। বিএনপির জেলে আছে ১১ হাজার। জামিন পেলো দুই হাজার। ২১ হাজার নেতাকর্মী জেলে তাদের এ দাবি ভুয়া। তারেক রহমান জেলে যেতে ভয়, এমন ভীতু নেতার কথায় আন্দোলন হবে না। এরা ভুয়া।

দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। কে জিতবে, নৌকা; কে জিতবে, শেখ হাসিনা। সামনে শুভ দিন আসছে, ভালো দিন আসছে। নৌকায় ভোট দিলে দুর্দিন কেটে যাবে।

ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের ঘটনার যারা প্রতিবাদ করে না তারা খাঁটি মুসলমান না। ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলায় শেখ হাসিনাই প্রথম প্রতিবাদ করেন। বিএনপি-জামায়াত প্রতিবাদ করেনি। তারা সমমনা। তারা এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে।

তিনি বলেন, মেট্রোরেল কে করেছে? এক্সপ্রেসওয়ে কে করেছে? পদ্মা সেতু কে করেছে? গ্রামে বিদ্যুৎ কে দিয়েছে? গ্রামকে শহর কে করেছে? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছেন। মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্র কে করেছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট কে পাঠিয়েছে? মায়ের নামে সন্তানের রেজিস্ট্রেশনের ব্যবস্থা কে করেছে। শেখ হাসিনা করেছেন। নারীদের ডিসি-এসপি-ইউএনও-জজ এসব পদে কে নিয়েছে? শেখ হাসিনা নিয়েছেন। ভোটও তাকেই দিতে হবে। নারীদের সম্মান কে দিয়েছে, শেখ হাসিনা দিয়েছেন।

কাদের বলেন, যারা বলে নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আসবে না তাদের বলি- ৭ তারিখ নারীদের লাইন লম্বা থাকবে, পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি হবে।

বক্তব্য শেষে বিজয় র‌্যালি উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর পৌনে ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিজয় র‌্যঅলি। এসময় বিজয় র‌্যালির মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।

বিজয় দিবস উপলক্ষে এ র‌্যালির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুপুর আড়াইটায় বিজয় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পরই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন। এতে দলটির কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত হন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের এ বিজয় র‌্যালি শুরু হয়ে শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

মহানগর আওয়ামী লীগকে ১৯টি শর্তে এই ‘বিজয় শোভাযাত্রা’ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

একাত্তর/কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর