বিএনপি ও সমমনাদের কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

রাজধানীতে বিএনপি ও আন্দোলনকারী দলের নেতা-কর্মীদের গণসংযোগ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে মতিঝিল, পুরান পল্টনসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে দলগুলোর নেতাকর্মীরা। এ সময় তাদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। তবে, পুলিশের বাধা উপেক্ষা করেই নগরীতে মিছিল-সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল।

মতিঝিলে ছিলো বিএনপি ও গণতন্ত্র মঞ্চের গণসংযোগ কর্মসূচি। তবে মতিঝিল থেকে হাটখোলা সড়কের দিকে রওনার হবার আগে পুলিশের বাধার মুখে পড়ে তাদের গণসংযোগ। মিছিলের প্রস্তুতি নেয়ার সময় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ব্যানার নিয়ে যায় পুলিশ। শুরু হয় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি। এরআগে পুরানা পল্টনে জেএসডির নেতাকর্মীদের মিছিলেও ঘটে একই ঘটনা।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমরা শান্তিপূর্ণ গণসংযোগের জন্য মিছিল নিয়ে হাটখোলার দিকে যাত্রা শুরু করলে পুলিশ যে মারমুখী অবস্থার সৃষ্টি করলো সেটা আপনারা (সাংবাদিকরা) দেখেছেন। এই হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর আচরণ। আমরা পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা জানাই।

বেলা ১১টার দিকে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের মোড় থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে জেএসডির মিছিলেও পুলিশ বাধা দেয়। পুলিশ মিছিলকারীদের ব্যানার কেড়ে নেয় এবং কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। এনিয়ে নেতাদের সাথে পুলিশের বাকবিতণ্ডাও হয়।

তবে, পুলিশের বাধা পেরিয়েই মিছিল সমাবেশ করে সাবেক ডাকসু ভিপি নুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। দুপুরে পুরানা পল্টন মোড়ে গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত পথসভা করে দলটি। পথসভা শেষে পুরানা পল্টন, দৈনিক বাংলা এলাকায় অসহযোগ আন্দোলনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

গণসংযোগ কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ করেন লেবার পার্টি,বাম গণতান্ত্রিক জোট, এনপিপি ও জাগপার নেতা-কর্মীরা। এরআগে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে লিফলেট বিতরন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন করেন, নির্বাচনে সত্যিই জনসমর্থন থাকলে কেন্দ্রে ভোটার আনতে ঢাকার কাউন্সিলরদের ডেকে পুলিশের কেন বৈঠক করতে হচ্ছে। জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য ডামি প্রার্থী লাগবে কেন?

তিনি আরও বলেন, নির্বাচনে ভোটার আনতে বিভিন্ন রকমের যারা সরকারি অর্থের সুবিধা পান, তাদেরকে হুমকি দেয়া হয় কেন যে ভোটে না এলে তাদের কার্ড বাতিল করা হবে। কেন পুলিশদিয়ে পুলিশ কমিশনার কাউন্সিলরদের ডেকে বলতে হয় যে আপনারা ভোটাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন?

বিএনপির এই জেষ্ঠ নেতা বলেন, ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়৷ যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করার সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিক ও জনপ্রতিনিধির।

 

এআরএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর