গৌরীপুরে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জনপ্রতিনিধিরা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

ময়মনসিংহ-৩, গৌরীপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপির নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

শুক্রবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ভোট প্রার্থনা করেন তাঁরা। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ২নং গৌরীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক, ৫ নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন কাদের রুবেল, ৯ নং ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেজামুল হক সরকার, পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু প্রমুখ।

জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের যে ধারাবাহিকতা, সেখান থেকে গৌরীপুর অনেক পিছিয়ে আছে। যোগ্য নেতৃত্বের অভাবেই মূলত এ পশ্চাৎপদের কারণ। 

প্রধান মন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিলের স্ত্রী এডভোকেট নিলুফার আনজুম পপি প্রধান মন্ত্রীর আস্থাভাজন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে গৌরীপুরের ব্যাপক উন্নয়ন হবে। তাই নৌকাকে বিজয়ী করতে তাঁরা একতাবদ্ধ হয়ে কাজ করছেন। 

এআর
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর