নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচার রাষ্ট্রদ্রোহিতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম

বিএনপির নির্বাচনের বিরুদ্ধে প্রচারকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শুরু থেকেই তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এখন যে প্রচারনা চালাচ্ছে তার ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। বড় আকারে হলে ব্যবস্থা নেয়া হবে।’

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার থেকে সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। চার দফায় পাঁচ দিন হরতাল এবং ১২ দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি। আর এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে। কয়েক দফা অবরোধ-হরতালের পর ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেয় দলটি।

ভোট বর্জনে অসহযোগের ডাক দিয়ে তৃতীয় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি চালাচ্ছে দলটি।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি যদি শান্তিপূর্ণ কর্মসূচি চালায় তবে ভোটে কোনো চ্যালেঞ্জ নয়। তারা সহিসংতা করলে তা ঠেকানোর প্রস্তুতি ইসির রয়েছে।

শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির এবার গুপ্তহত্যার চক্রান্ত করছে।

নির্বাচনকে ঘিরে একাধিক মন্ত্রী বড় ধরনের নাশকতা ও গুপ্ত হত্যার আশঙ্কা করছেন- এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি আছে। এ ধরনের কিছু করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী আগেভাগেই ব্যবস্থা নেবে।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, অতীতেও দেখা গেছে এ ধরনের বিদেশি প্রতিষ্ঠানের রিপোর্টের সত্যতা নেই। এ ক্ষেত্রে দেশের মানবাধিকার কমিশনের তথ্যই গুরুত্বপূর্ণ।

কেএসএইচ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর