প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি: কাদের 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম

বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে- এই অভিযোগ তুলে অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে। তবে কোন অপশক্তি যেনো নির্বাচনের দিন কোনো প্রকার হামলা, সহিংসতা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশে কোনো একতরফা নির্বাচন হচ্ছে না। দেশে যেটা হচ্ছে সেটা একতরফা বিরোধিতা।

বিএনপি নির্বাচনে বাধা দিলেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কেনো নিষেধাজ্ঞা দিচ্ছে না তা নিয়েও প্রশ্ন করেন করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নিজে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন।

আসন্ন ভোটে নৌকার পক্ষে অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। এবারো মানুষের বিশ্বাস ও ভরসার প্রতীক নৌকা।

কাদের বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশের মানুষের সঙ্গে আছে আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপি নিজেই একটা ডামি দল। হরতাল আন্দোলনের মরচে ধরা হাতিয়ার। এ হাতিয়ার বিএনপি এর আগেও ব্যবহার করেছে, কোনো লাভ হয়নি।

তবে বিএনপি নির্বাচনে এলে জোরালো প্রতিযোগিতা হতো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তটা আছে। ভালো আসন পাবো, তবে কত আসন পাবো সেটা আগেই অনুমান করা যাবে না।

এবার সংসদে বিরোধীদল কে হবে তা নির্বাচনের পর বোঝা যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

আরবি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর