বিএনপির নেতাকর্মীরা হতাশ, আন্দোলনেও নেই: কাদের

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম

বিএনপির নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ায় আন্দোলনের ডাকে তারা সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ  মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরাই হতাশ। বিএনপির নেতাদের ডাকে তাদের নেতাকর্মীরাই সাড়া দেবে না, জনগণ তো দূরে থাক।

বিএনপিকে ডামি দল উল্লেখ করে তিনি বলেন, ওরা ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই। সব আশা হারিয়ে ফেলেছে, সব হতাশায়।

ওরা আন্দোলন করবে? সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। এরা নিজেদেরকে নিজেরাই ভুয়া করে ফেলেছে।

‘বিএনপির এই মুহূর্তে কোনও আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসা নীতিও নেই, ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়, এ হলো বিএনপি,’ বলেন কাদের।

নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে তা অচিরেই টের পাবে বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তাদের এখন কালো পতাকা মিছিল, এটা হচ্ছে শোক পালনের কর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা (বিএনপি) পরাজয় বরণ করেছি। সেই জন্য আমরা আজ শোকের কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি।

আর আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে কঠোর হাতে দমন করারও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারে বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নি সন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোনও ছাড় নেই।

‘অনেক ভোগান্তি এ দেশে হয়েছে। আন্দোলনের নামে মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। আর এসব অপকর্ম করলে তার শাস্তি পেতেই হবে। কঠোরভাবে দমন করবো, এটাই সিদ্ধান্ত আমাদের,’ বলেন কাদের। 

আরবি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর