ভোটের পর প্রথম একই দিনে মাঠে নামছে আওয়ামী লীগ-বিএনপি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম

গত বছরের ২৮ অক্টোবরের পর প্রথমবারের মতো রাজধানীতে একই দিনে কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি।

শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২০ দিন পর দল দুটি মাঠে নামছে। দুপুর ২টায় রাজধানীসহ সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। আর বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

এদিকে, দ্রব্যমূল্যের ‘লাগামহীন’ ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কালো পতাকা মিছিল দিয়ে রাজপথ থাকবে বিএনপি। দুপুর ২টায় ঢাকাসহ মহানগরগুলোতে কালো পতাকা মিছিল করবে দলটি। শুক্রবারও জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছিলো দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মৌখিক অনুমতি পেয়েছে। নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনের পর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে দলটি।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির মহাসামবেশ পণ্ড হয়ে যায়। প্রধান বিচারপতির বাসভবন এবং পুলিশ হাসপাতালে হামলা চালায় বিএনপি কর্মীরা। তাদের হামলায় নিহত হন একজন পুলিশ সদস্য। ওইদিন আওয়ামী লীগেরও সমাবেশ ছিলো।

২৮ অক্টোবর নাশকতার অভিযোগে বিএনপি কেন্দ্রীয় নেতাসহ অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়। অন্য নেতাদেরও খুব একটার মাঠে দেয়া যায়নি।

এরপর জামায়াত ও সমমনাদের নিয়ে টানা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে দলটি। এই কর্মসূচির সময় সারাদেশে যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেয় অবরোধ-হরতাল সমর্থনকারীরা। প্রাণও যায় কিছু মানুষের।

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবি করে বিএনপি। ৭ জানুয়ারি ভোটের আগে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে আওয়ামী লীগ। হরতাল চলার মধ্যে ভোটের আগে বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র পোড়ানো হয়।  

নির্বাচনের পরে লিফলেট বিতরণ ও ঘরোয়া সভা-দোয়া মাহফিলের মধ্যে কার্যক্রম সীমিত রেখেছিলো বিএনপি।

কেএসএইচ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর