জানতামই না দলে এতো কর্মী ছিলো: চুন্নু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম

দল থেকে পদত্যাগকারীদের সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনের সময় দলীয় প্রার্থীর পক্ষে এজেন্ট দেওয়ার লোক পাওয়া না গেলেও পদত্যাগের জন্য পাঁচ শতাধিক কর্মী কোথা থেকে আসলো?

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন জাপা মহাসচিব।

বৃহস্পতিবার বিকেলে জাপা মহানগর উত্তরের ১০ থানার ৬৬৮ নেতা-কর্মীকে নিয়ে পদত্যাগ করেন। মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এসময় সেন্টু দলীয় চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ তোলেন।

এ বিষয়ে সাংবাদিকদের জিজ্ঞাসায় চুন্নু বলেন, নির্বাচনে শেরীফা কাদেরের আসনের কেন্দ্রে এজেন্ট দেয়ার লোক যেখানে ছিলো না, সেখানে পদত্যাগ করার এতো কর্মী সেন্টু সাহেব কোথায় পেলো। আমরা বিষয়টা নিয়ে গবেষণা করবো।

তিনি বলেন, যার পদত্যাগ করতে মিছিল নিয়ে গেছে তাদের ৭/৮ জনকে মাত্র চিনি। জাতীয় পার্টিতে এতো কর্মী ছিলো সেটাও আজ জানলাম। তারা নতুন দল করলে তাদের স্বাগত জানাই। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। তবে তাদের পৃষ্ঠপোষক রওশন এরশাদ হলে তা দেখার বিষয়।

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করেও ঢাকা-১৮ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে জিততে পারেননি জাপা চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।

স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে গোহারা হেরেছেন শেরীফা। ওই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে কোনো প্রার্থী ছিলো না।

সাংবাদিকেদর চুন্নু বলেন, জাতীয় পার্টি নেতৃত্বে জি এম কাদের, এটাই একমাত্র পার্টি। এরশাদের আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগ তুথে ইতোপূর্বেও অনেকে দল ছেড়ে চলে গেছে। কিন্তু তারা জানেই না এরশাদের আদর্শ কী। বলতে পরলে আমি পদত্যাগ করব।

চলে যাওয়া সদস্যদের জন্য দলে কোনো প্রভাব পরবে না দাবি করে চুন্নু বলেন, দলে প্রভাব পরবে না বলেই তারা দলত্যাগ করেছে।

জাতীয় পার্টি লোক দেখানো কর্মসূচিতে নেই উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সবাই যেমন চিন্তিত, আমরাও এর প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ তো কেবল রাস্তায় নামলেই হয় না। দেখনদারির প্রতিবাদে, অবস্থান কর্মসূচিতে জাতীয় পার্টি নেই।

এএ/কেএসএইচ
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর