আর স্লোগান নয়, এবার অ্যাকশন: বিএনপি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম

আর স্লোগান নয়, এবার বিএনপি অ্যাকশনে দাবি আদায় করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ভোট বর্জনের আন্দোলন সফল হয়ে দাবি করে এই নেতা বলেন, সামনে আন্দোলনের নতুন গতি এনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।  

সরকার ভয় পেয়ে সিনিয়র নেতাদের মুক্তি দিচ্ছে না অভিযোগ করে সেলিমা বলেন, বিএনপি ফিনিক্স পাখি, যতোবার মারবে, ততোবার জীবিত হবে। তাই বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে। 

জনগণের ভোটে নয়, এই সরকার পাশের দেশের সহায়তায় ক্ষমতায় আছে মন্তব্য করে তিনি বলেন, এই অনির্বাচিত সরকার সারাদেশে লুটতরাজ অব্যাহত রেখেছে। যার প্রভাব আজ অর্থনীতিতে পড়েছে। বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর এসব সিন্ডিকেটের হোতা সরকার দলীয় লোক। তাই সরকার সব দেখেও না দেখার ভান করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবদুল্লাহ আল নোমান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। ‌ 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর