কর্মীদের দেখাতেই মাঠে ইস্যুবিহীন বিএনপি: কাদের  

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

বিএনপির হাতে কোনো ইস্যু না থাকলেও কর্মীদের দেখানোর জন্য বিরোধীদল হিসেবে দলটি মাঠে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে কোনো ইস্যু নেই। তাদের সঙ্গে নেই জনগণ ও কর্মীরাও। তাই কিছু না কিছু বলে বিরোধীদল হিসেবে মাঠে আছে; এটা নিজেদের কর্মীদের কাছে দেখাতে চায় বিএনপি।

বিএনপিকে ভাঙার বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দলটির নেতারা যে অভিযোগ তুলেছেন এদিন তারও জবাব দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপিকে ভাঙা নিয়ে সরকারকে দোষারোপ করা বিএনপি নেতাদের মিথ্যাচার। এটা তাদের চিরাচরিত মিথ্যাচারেরই বহিঃপ্রকাশ।

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ নিয়ে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, সীমান্ত রক্ষায় সদা জাগ্রত রয়েছে বিজিবি। মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ করছে, এতে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে, হতে পারে। তবে সরকার প্রস্তুত আছে।

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে এদিন সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই ছিলো তার প্রথম বিদেশ সফর।

ওবায়দুল কাদের বলেন, মিউনিখে নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ করা এবং তাকে আলোচনায় অংশীদার করা বিশ্বে বাংলাদেশের গুরুত্বকেই বহন করে।

‘গাজায় গণহত্যা বন্ধে বক্তৃতা আর ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের উপায় খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী কূটনীতিকের অংশ। যা ইউরোপের কোনো নেতা দেখাতে পারেনি,” মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর