শোকের শহরে ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৫:৫৯ পিএম

রাজধানীর বেইলি রোডে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে গত শুক্রবার। শোকাচ্ছন্ন পুরো দেশ। কিন্তু সেই শোকের ছায়ার মধ্যেও নতুন কমিটি গঠনের আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার বিকালে নয়াপল্টনে ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়। তবে আনন্দ মিছিলের ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে পূর্ববর্তী কোনো ঘোষণা ছিল না। শনিবার বিকাল সোয়া ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল ঢাকা মহানগরের আওতাধীন বিভিন্ন শাখার পাঁচ শতাধিক নেতাকর্মী ছাত্রদলের নবনিযুক্ত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে নাইটিঙ্গেল মোড় ইউটার্ন করে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, পলওয়েল মার্কেটের সামনে দিয়ে ইউটার্ন করে পুনরায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভসহ কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের অনেক নেতাকর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন শীর্ষ নেতা জানান, বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সমবেদনা জানাতে সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আনন্দ মিছিল না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই শনিবার নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। বৃহৎ একটি ছাত্র সংগঠনের নতুন কমিটি হলে সেখানে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। শুধু রাজধানীতে নয় সারাদেশেই আনন্দ মিছিল করেছে ছাত্রদল।

এআরএস
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর