কুমিল্লার এমপি আজাদকে পদ থেকে অব্যহতি

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:১০ পিএম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ অব্যাহতি দেয়া হয়।

নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে কেন তাকে বহিষ্কার করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ৭ মার্চ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা শেষে আপনার (এমপি আজাদ) নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে মর্মে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জমা হয়েছে। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় জেলার সাংগঠনিক সম্পাদক পদ থেকে আপনাকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

এমতাবস্থায় সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আপনাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না- তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর প্রেরণের জন্য নির্দেশ দেয়া হলো।

 

কেএসএইচ
সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না।
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা।
প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 
নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। দিনব্যাপী এই আয়োজন দুই ধাপে অনুষ্ঠিত হবে—সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর